প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পুলিশ

হেলাল উদ্দীন
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া গ্রামের বাসিন্দা নুরুল আব্বাস(৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহীদ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মহেশখালী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এএসআই লিংকন ও এএসআই উত্তম বড়ুয়া।
গ্রেপ্তারকৃত নুরুল আব্বাস কুতুবজোম ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দৈলারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা আবুল কালাম ও মাতা সলিমা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওইসব পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে বলে পুলিশ মনে করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।