প্রিন্ট এর তারিখঃ Jul 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
শরিফ ওসমান হাদি'র রূহের মাগফেরাত কামনায় সালথায় জামাতের দোয়া ও আলোচনা সভা

মোঃ মেহেদী হাসান দৈনিক জনতার খবর
(ফরিদপুর) প্রতিনিধিঃ
জুলাই যোদ্ধা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর শহিদ শরিফ ওসমান হাদি'র রূহের মাগফেরাত কামনায় ফরিদপুর সালথায় জামাতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা জামায়াতের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শরিফ ওসমান হাদি'র ভুমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও জুলাই পরবর্তী বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বাংলাদেশ বিনির্মানে তার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে শহিদ শরিফ ওসমান হাদি'র রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মো. তরিকুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াত নেতা মিয়া মো. লিয়াকত হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ। এছাড়াও জামায়াতের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।