প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থীর মতবিনিময়

মোস্তাকিমনওগাঁর পোরশায় সাংবাদিকদের সাথে নওগাঁ-১(সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত। উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার অয়োাজনে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাগর আলী। এসময় উপজেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারি নুর নবী, উপজেলা ওলামা মাসায়েখ সভাপতি মাও: আলাউদ্দিন আলী, নওগাঁ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আজাহারুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ইয়াদুল হক ও কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম। সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে অধ্যক্ষ মাহবুবুল হক নওগাঁ-১ আসনের তিনটি উপজেলা সাপাহার-পোরশা-নিয়ামতপুরকে বৈষম্যহীন, কল্যাণকর ও উন্নয়নের সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যাক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।