প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

মোঃ আব্দুল মানিক
১৮ ই ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় শিক্ষার মান উন্নয়নে এক সুধি সমাবেশ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি নবম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ জেমি আক্তারের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আরাম্ভ হয়।
সভাপতি মহোদয় তার স্বাগত বক্তব্যে এলাকার সুধিজনদের প্রতিষ্ঠানটি ভালোভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সুধি সমাবেশে নতুন শিক্ষকগণের পরিচিতি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মোঃ আমিনুল ইসলাম বাবু, মোঃ রবিউল ইসলাম টিটু, জকিগঞ্জ গালর্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলম পিন্টু, মোঃ আব্দুল মালেক সরকার, ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোমিনুর রহমান মোমিন, মোঃ মামুনুর রশিদ উকিল, মোঃ মিলন সাকিদার, মোঃ সানাউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন - অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামছুল আলম, মোঃ কামরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক-অভিভাবিকা, শিক্ষার্থীবৃন্দ।
বক্তা গণ আগামীতে শিক্ষার গুণগতমান উন্নয়নে ও ছাত্রী ভর্তির বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।