প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

জগৎ দাশ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় ‘'দক্ষতা নিয়ে যাবো বিদেশ" রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ " এ প্রতিপাদ্যে বিষয়কে নিয়ে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এর সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, বাঘাইছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌস, সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, রাঙ্গামাটি টিটিসি প্রতিনিধি মোমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।