প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সরদার গ্রেফতার

মুহাম্মাদ সুয়েব আলী
গত ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. বিকাল আনুমানিক ১৬.২০ ঘটিকায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি আভিযানিক দল সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সরদার সাইফুল ইসলাম (৩২), পিতা-ফজলুর রহমান, গ্রাম-নন্দিরফল, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাসহ সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, খুন ও অস্ত্র আইনে দায়েরকৃত মোট ১৭ (সতের)টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সরদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।