প্রিন্ট এর তারিখঃ Jul 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
কালিগঞ্জ চাম্পাফুল ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুৃষ্ঠিত

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের ৩নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খাঁন সাইলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সহকারী অধ্যাপক আওছাফুর রহমান, সহ সভাপতি আবু বক্কর মেম্বর, সহ সভাপতি আব্দুল কাদের ও যুবদল নেতা শাকিল আহমেদ প্রমুখ। চাম্পাফুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নয়টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী। বক্তারা বলেন, "দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামীর আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করাই এখন মূল লক্ষ্য।অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।