প্রিন্ট এর তারিখঃ Jul 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
হোসেনপুরে ইউএনও প্রত্যাহারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
শহীদ জিয়ার নামে স্লোগান দেওয়ায় ইউএনও'র নিষেধের জের ধরে কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্যাসিস্ট উপজেলা নিবার্হী অফিসারের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জুলাইযোদ্ধা,সাধারণ ছাত্র-জনতা,ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী মোঃ জনি মিয়া,জুলাই যোদ্ধা আকাশ মিয়া, ছাত্রনেতা রিপন রাজ, ব্যবসায়ী মধু মিয়া,সমাজ কর্মী ফারুক মিয়া প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে ওই ফ্যাসিস্ট ইউএনও'র ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার(১৬ ডিসেম্বর ) সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন বিএনপির শতশত সাধারণ কর্মীরা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা রাগান্বিত কন্ঠে তাদের স্লোগান দিতে নিষেধ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন,যা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বর্তমানে বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।