প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের মানববন্ধন

মোঃ ইমরান মোল্লা
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লা সাত বছরের ছোট্ট শিশু জায়ানকে ২০ নভেম্বর জায়ানের লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে যায় হত্যাকারীরা, আলফাডাঙ্গা থানা পুলিশ শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে, আজ হত্যার ২৭ দিন হলেও হত্যাকারীর বিচার পায়নি জায়ানের পরিবার ।
জায়ান হত্যার হত্যা কারী সনাক্ত ও বিচারের দাবিতে আজ ৫ম বারের মানববন্ধন করেন জায়ানের পরিবার ও এলাকাবাসী ।
শিশু জায়ানের মা সিনথিয়া বেগম বলেন- আর কত মানববন্ধন করতে হবে হত্যা কারীর বিচার পেতে, আমার ছোট্ট জায়ানের কি অপরাধ ছিল, ওরা আমার জায়ান কে কেন হত্যা করলো, আমার জায়ানের হত্যাকারীকে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না, আমি দেশের সরকারের প্রতি আকুতি জানায়, আপনারা আমার জায়ানের হত্যাকারীকে ধরুন, কঠিন থেকে কঠিন শাস্তি দিন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।