প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ আব্দুল মানিক
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি আয়োজিত সারা দেশে একযোগে প্রায় ১৭২ টি কেন্দ্রে আজ ১৭ ই ডিসেম্বর ও আগামীকাল ১৮ ই ডিসেম্বর দুইদিন ব্যাপী প্রায় ২৪,০০০ (চব্বিশ হাজার) শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
কিন্ডারগার্টেন স্কুলগুলো সর্ববৃহৎ সংগঠন বর্তমানে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি প্রতিবছর ১ম শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তির আয়োজন করে থাকে।
গাবতলী উপজেলার আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজ ১৭ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় অত্র সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক ও বগুড়া জেলার সদস্য সচিব আমিনুল ইসলাম মিশা, গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ রায়হানুল ইসলাম রানা, দূর্গাহাটা শিশুমেলা কিন্ডারগার্টেন কেজি স্কুলের পরিচালক মোঃ ফেরদৌস আলম পিন্টু, ব্রাইট ফিউচার স্কুলের পরিচালক মোঃ সালাউদ্দিন আহম্মেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এই বৃত্তি পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবক সবাই খুশি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।