
মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির ছাদ থেকে পড়ে বাঙ্গাবাড়ী ইউনিয়ন
পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার
(১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, পরিবারের সদস্যরা শহিদুলকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহিদুলের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের
ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার পারিবারিক গোরস্থানে জানাজা শেষে দাফন
করা হয়।
শহিদুলের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য
আলহাজ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি,
গোমস্তাপুর উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও পার্বতীপুর
ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ সব চেয়ারম্যান শোক জানিয়েছেন।