প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত

মো: নাজমুল আহসান জাবেদ
স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে চাষাড়া আল জয়নাল ফেব্রিক্স মার্কেটের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে চাষাড়া বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের প্রেসিডেন্ট জাহিদ হাসান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মারুফ, খন্দকার জাহিদ, শরৎ সাহা, অয়ন দাস, শহিদুল ইসলাম, হাসান বাবু, মাহদি আনোয়ার, মেহেদী হাসান, আব্দুল জব্বার, মোহাম্মদ রবিন, আরেফিন রিয়াদ, ফাহিম সরকার, মাহফুজ জিশাদ, হৃদয় মীর, শাহাদাত খন্দকার ও জাকারিয়া প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।