প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটির নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
১৬ই ডিসেম্বর সকালে আয়োজিত এই র্যালিটি হাতীবান্ধা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
র্যালিতে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমির রফিকুল ইসলাম রফিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু। এছাড়াও হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশপ্রেম, ন্যায়বিচার ও আদর্শিক রাজনীতির মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
আয়োজকরা জানান, জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন এবং যুব সমাজের মধ্যে বিজয় দিবসের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।