প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

মোঃ মাফিরুল ইসলাম
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকা হতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাএপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তরুণ ছাএনেতারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও ২৪শের জুলাই বিপ্লব—স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ—গঠনে সমানভাবে প্রাসঙ্গিক হবে।
তরুণ ছাত্রনেতারা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন, মতপ্রকাশের স্বাধীনতা, কর্মসংস্থানভিত্তিক অর্থনীতি এবং শিক্ষাবান্ধব রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিভাজনের রাজনীতি নয়—ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল নেতৃত্বই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে।
শহীদদের আত্মত্যাগকে ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে সবার সহযোগিতা কাম্য।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।