প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
নির্বাচন থেকে সরে দাড়ালেন বিএনপির প্রার্থী মডেল মাসুদ

মো: নাজমুল আহসান জাবেদ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়ে আকস্মিকভাবে সরে গেছেন মাসুদুজ্জামান মাসুদ।
১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই সরে যাওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনবে না। এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।
মাসুদ বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক জায়গাতে গিয়েছি। সেখানে সকলের সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি সকল নেতাকর্মীর কাছে ক্ষমাপ্রার্থী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।