
মনির আহমদ আজাদ
লোহাগাড়ায় বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি
খোকন কান্তি নাথ (২৯) কে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার
কলাউজান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বলিপাড়া এলাকার নাথপাড়ার
বাসিন্দা মিলন
কান্তি নাথের পুত্র। লোহাগাড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া
সম্পন্ন করে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা
হয়েছে। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল
জলিল বলেন, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে খোকন কান্তি
নাথকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানায়, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত
অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।