প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

মো: রাকিবুজ্জামান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তোপধ্বনি এবং স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসের সূচনালগ্নে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন স্তরের বীর মুক্তিযোদ্ধা,প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বযেও বিভিন্ন
রাজনৈতিক দল ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে উপজেলা কর্মকর্তা জহিরুল আলমের নেতৃত্বে বিজয়ের মেলা উদ্বোধন করেন এবং স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সমাজ সেবা অফিসার প্রকাশ চক্রবর্তী,
মৎস্য অফিসার দেবাশীষ বাচার, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধারা।
দুপুর ১২টায় উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যোহরের নামাযের পর জাতির শান্তির অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।