প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

হেলাল উদ্দীন
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনী মুক্ত হয়। সারা দেশের মত যথাযথ মর্যাদায় মহেশখালী উপজেলায় দিনটি পালিত হচ্ছে।
ইং ১৬/১২/২০২৫ খ্রিঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতির বীর শহিদদের স্মরণে মহেশখালী থানাধীন পূর্বে দিঘীরপাড় উত্তরে শহীদ মিনারে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জনাব ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী এবং সকল অফিসারগণ।
পরবর্তীতে মহেশখালী থানার পুলিশের একটি চৌকস টিম স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং ১ মিনিট নিরবতা পালন করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।