প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল সভাপতি হাবিবুর রহমান

এস এম নাছির
মহান বিজয় দিবস উপলক্ষে সুপ্রভাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গফরগাঁও উপজেলা ১নং রসুলপুর ইউনিয়ন বিএনপি'র ত্যাগী নেতা বার-বার কারানির্যাতিত যুবদল সভাপতি হাবিবুর রহমান এবং যুবদল নেতা মাহবুব আলম।এ উপলক্ষে তিনি দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মত্যাগ স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান জানান।আজ সকালে তিনি স্থানীয় শহীদ মিনার/স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল সভাপতি হাবিবুর রহমান বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র রক্ষায় ধানের শীষের পক্ষে ভোট প্রদান করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করিতে হবে।তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।এ সময় যুবদলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।