
মোহাঃ হারুন অর রশিদ
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গতকাল রবিবার
(১৪ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্ত হতে ৪৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) এবং ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ (CHOCO+) জব্দ করেছে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল। মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে উল্লিখিত মাদকদ্রব্য জব্দ করে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।#