মোঃ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে একটি পুরাতন মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধুত্বের বাংলাদেশ” ও “বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ”। যৌথ উদ্যোগে সংগঠন দুটির পক্ষ থেকে মসজিদ উন্নয়নের জন্য ৮০ বস্তা সিমেন্ট প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলের হাট এলাকার শংকরপুরে অবস্থিত পুরাতন মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব সিমেন্ট মসজিদ কমিটির সভাপতি ও ইমামের হাতে হস্তান্তর করা হয়।
জানা গেছে, মসজিদের উন্নয়ন কার্যক্রমে সিমেন্ট প্রদানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সমর আলী ও বায়েজিদ ইসলাম এবং বাংলাদেশ পুলিশের সদস্য মুক্তা।
সংগঠন দুটির পক্ষ থেকে সিমেন্ট হস্তান্তর করেন পার্বতীপুরের তরুণ সমাজসেবক মো. এরফান খান ও ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম।
এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে দাতাসংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।