প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
চৌদ্দগ্রাম বাবুচি দারুচ্ছুন্নাৎ হাফেজিয়া মাদ্রাসা বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ সফিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন, বাবুচি দারুচ্ছুন্নাৎ হাফেজিয়া, নূরানী ও দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে , রবিবার রাতে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় আয়োজিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাসরিফ পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মোফাচ্ছিরে কোরআন ও ইসলামি গবেষক মিডিয়া ব্যাক্তিত্ব আল্লামা তারেক মনোয়ার। এই সময় কোরআন মাহফিলে আগত বিভিন্ন আলেমগণ উপস্থিত থেকে তাশরীফ পেশ করে থাকেন ।
আয়োজিত কোরআন মাহফিলে, বিশিষ্ট সমাজ সেবক কে এম এস প্রিয়ম গ্রুপ চেয়ারম্যান ও বাবুচি দারুচ্ছুন্নাৎ হাফেজিয়া নূরানী ও দাখিল মাদ্রাসা কমপ্লেক্সে সভাপতি, আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীর সভাপতিত্বে , এই সময় উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কুমিল্লা ১১ ধানের শীষ প্রতীক এর দলীয় মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা , এই সময় আরও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।