প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
চিলমারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আনোয়ারুল ইসলাম জুয়েল
চিলমারী, কুড়িগ।রাম
বাংলাদেশের ঊষালগ্নে এদেশের স্বাধীনতাকামী হাজারও মানুষের আর্তনাদকে লালন করে তাদের মুক্তির লাগি বুদ্ধিজীবিগনের মহান আত্মত্যাগ স্মরণে রবিবার চিলমারী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ দিবসটি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও থানাহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তি যোদ্ধা স্মৃতিস্থম্ভে ও বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বালাবাড়ীহাটে মুক্তি যোদ্ধা বদ্ধভূমিতে উপজেলা প্রশাসন ও থানাহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের কল্যাণে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার, চিলমারী মডেল থানা ইনচার্জ আলমগীর হোসেন, বসাক, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জুয়েল সহ অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন, বীরমুক্তি যোদ্ধা ও বিএনপি'র আহব্বায়ক, সাবেক সাংসদ আব্দুল বারী সরকার, চিলমারী মুক্তিযোদ্ধা কমান্ডের আহব্বায়ক বীর মুক্তি যোদ্ধা আব্দুর রহিম, বিএনপি'র আহব্বায়ক কমিটির যগ্ম আহব্নায়ক ফজলুল হক, সদস্য সাহেব আলী, সদস্য ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু, আবু ওবায়দুল হক খাজা প্রমূখ। অপর দিকে সকাল ১১টায় চিলমারী সিনিয়র আলিম মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দেশের স্বাধীনতা ও কল্যাণে শহীদদের সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজমুল হক। সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী ওসমান হাদীর উপর ন্যাক্কার জনক হামলার নিন্দা জানিয়ে তার দ্রুত সুস্থ্যতা কামনা করে আলোচনা ও দোয়া করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।