
মো.মেহেদী হাসান
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম (৬০) নামে নিষিদ্ধ সংগঠন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে ওই গ্রামের জয়নুল আবেদিনের ছেলে ও ওয়ার্ড আ. লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য।
এর আগে গত ১১ মে গভীর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা রুজু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জাহিদুলকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।