
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজা সহ একজন কে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর ) রাত সোয়া ০৯টার দিকে পৌরসভার আছাদনগর টু কাঁটাখালী নামক স্হানে নূর মোহাম্মদ এর সিমেন্ট গোডাউন এর সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক
করা হয়।
পুলিশ সুত্রে জানাগেছে , গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাহফুজের রহমান
সঙ্গীয় ফোর্স নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ২ কেজি গাঁজা সহ আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নাজির প্রঃ নাছির শেখ(৪০), পিতা- মৃত আব্দুল মান্নান,মাতা- মরজিনা, সাং- হুজুর পাড়া মেইন রোট, আশরাফবাদ, কামরাঙ্গিরচর, ঢাকা, বর্তমানঃ- সাং-নবাবগঞ্জ দৌড়ানির বাড়ী, ২৬ নং ওয়ার্ড ,থানা-কামরাঙ্গীরচর, ঢাকা।
উল্লেখিত ব্যাক্তির কাছ থেকে অবৈধ মাদক দ্রব্য ২কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় বলে পুলিশ জানায়।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।