প্রিন্ট এর তারিখঃ Jul 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
নবাবগঞ্জে আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন

মেহেদী হাসান ,নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে গুণগত ও আদর্শ শিক্ষার প্রত্যয়ে ব্যক্তি উদ্যোগে পরিচালিত আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ আইডিয়াল স্কুল–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা সদরের টিএনটি অফিস সংলগ্ন প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে ফিতা কেটে বিদ্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
বিনোদনগর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতেহ।
উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের সভাপতি আল আলিমুল রাজির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন
নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম,
দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহসান হাবিব, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান হাছান মোহাম্মদ সালাহ উদ্দিন মাছুম , নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, দেওগা ইমামবখ্স ফাযিল(ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ একরামুল হক, দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল খালেক সহ প্রমুখ
বক্তারা বলেন, একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান একটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে নবাবগঞ্জ আইডিয়াল স্কুল কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।