আনোয়ারুল ইসলাম জুয়েল ফ্যাসিষ্ট আওয়ামী দুঃশাসন থেকে দেশের গনতন্ত্র উদ্ধারের জন্য এগিয়ে এসে ইনকিলাব মঞ্চ তৈরী করেছিলেন যিনি, সেই ওসমান হাদীর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়ে মাথায় গুলি চালায় আওয়ামী মদদপূষ্ট ও বর্তমানে সুবিধাবাদী দূর্বৃত্তরা। তারই প্রতিবাদে এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে চিলমারীতে বিএনপি ও সকল অঙ্গসংগঠন যৌথ ভাবে প্রতিবাদ মিছিল করেছে। প্রতিবাদ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে। এর আগে দলীয় অফিসে এবিষয়ে বিএনপি, চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকারের আহব্বানে আলোচনা সভা অনষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করেন, বিএনপি'র আহব্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহব্বায়ক সহঃ অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহব্বায়ক সাদাকাত হোসেন সাজু মাষ্টার, সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফা, সদস্য সাহেব আলী, সদস্য সাংবাদিক বদরুদ্দোজা বুলু, সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহ আলম সবুজ, সদস্য বাবুল মন্ডল, ফিরোজ মিয়া, সদস্য জিয়াউল করিম বাপ্পী, যুবনতা আমিনুল ইসলাম, যুবদল সদস্য সচিব রুহুল আমিন জিয়া, জাহাঙ্গীর আলম সাদ্দাম, ছাত্রদলের জনি,সুমন, প্রমূখ।