
মো: মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তবে রাজনৈতিক অঙ্গনে নতুন এই সংযুক্তি নিয়ে নানা আলোচনা তৈরি হলেও তিনি আগামী কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, তবে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো পরিকল্পনা তার নেই।
দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই সাবেক সংসদ সদস্যের দল পরিবর্তন কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।