
মোঃ মশিউর রহমান
দিনাজপুরের বিরল উপজেলায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন মাদক বিক্রেতা এবং ৫ জন মাদকসেবী রয়েছেন বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক, বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
০৫নং বিরল ইউনিয়ন:
মাধববাটী গ্রামের মৃত খাজিম উদ্দীনের পুত্র রবিউল (৩৭) — মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
করলা গ্রামের সাইদুর রহমানের পুত্র নিশাত (৩৫) — মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
ছোট তিলাইন গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র শাহিন আলম (৩০) — মাদক বিক্রির অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
০৪নং শহরগ্রাম ইউনিয়ন:
ওকড়া গ্রামের মৃত দলিল উদ্দীনের পুত্র আবুল কালাম আজাদ (৩২) — মাদক সেবনের অপরাধে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।
চকবালা গ্রামের আমিনুল ইসলামের পুত্র রানা (১৯) — মাদক সেবনের অপরাধে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা।
বিরল পৌরসভা এলাকা:
শাহাপাড়া এলাকার সাইফুল ইসলামের পুত্র হাফিজুর রহমান হাবিব (২৯) — মাদক সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
দম্পতিকে কারাদণ্ড
এছাড়া রাতে পৌর শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়।
জয়নালপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র হাফিজুর রহমান (৪০) — ১ বছরের
বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
তার স্ত্রী মানছুরা বেগম (৩০) — ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
ভ্রাম্যমাণ আদালতের বক্তব্য
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন,
“উপজেলায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রদানে সকলের সহযোগিতা কামনা করছি।”