প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 13, 2025 ইং
টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়াতের

মোঃকবির হোসেন
নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়াতের প্রার্থী টাঙ্গাইল-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ।নির্বাচনী আচরণবিধি রক্ষায় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন সংগঠনটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নাগরপুর সদর বাজার হতে বিলবোর্ড, পোস্টার, প্যানা অপসারণ কাজের উদ্বোধন করেন। এ সময় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা.এম.এ.মান্নান,উপজেলা যুব সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী,ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল,দেলদুয়ার উপজেলা ক্রীড়া সম্পাদক মির্জা দীপ্তি, নাগরপুর উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি মো.তোফায়েল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের
নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
বিলবোর্ড অপসারণ করার সময ডা.একেএম আব্দুল হামিদ বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সবধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা নিজেরা আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে কার্যক্রম শুরু করলাম। নির্বাচনী আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকে আজ এ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করলাম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।