প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
কবিতা -আর কথা হবে না কলমে- ইরি অতনু

আর কথা হবে না কলমে- ইরি অতনু
প্রথম যেদিন দেখা হলো, অচেনা বিদ্যাপিঠে—প্রশ্ন ছিল সহজ, 'নাম কী তোমার, বাসা কোনখানে ?'ছোট্ট পরিচয় থেকে শুরু, বেড়ে ওঠা ডালপালা,গভীর এক বন্ধুত্বের বুনন, এক অদ্ভুত অনুভূতি মাখা!দিন ছিল আলোময়, ছিল অফুরন্ত সময়,দেখা করা, কথা বলা, হাসি-গানে কাটত নির্ঝর।একসাথে খাওয়া-থাকা, সব ছিল কত আড়ম্বর,সেসব দিনে মনে ছিল না, কোনো দুশ্চিন্তার বাসা!শেষে এসে কানে এল মৃদু সেই আহ্বান—"মনে রাখিস বন্ধু তুই আমাকে, রাখিস এইটুক মান।"হঠাৎ পথের বাঁকে সব গেল পাল্টে,মাস পেরিয়ে বছরেসময়ের কালস্রোতে ভেসে গেল সব, যে যার গন্তব্যে।সময় চলে, তার আপন গতিতে অবিরাম—বন্ধুগুলো বয়ে যায় যেন নদীর ঢেউয়ের নাম।দিন, সপ্তাহ, মাস, এভাবেই কেটে গেল বছর,তবুও হয় না ফেরা, নেই আগের মতো সেই আড়ম্বর!হইতো সবারই মনে পড়ে সেই পুরোনো দিন,কিন্তু দায়িত্ব আর কর্তব্যের ভারে মন আজ ম্লান।সময় আর হয়ে ওঠে না, জীবন হয়েছে অচেনা,হৃদয় কাঁদে আজ,আর দেখা হবে না,আর কথা হবে নাসেই চিরচেনা প্রিয় বন্ধুদের সহিত—এ এক অদ্ভুত কালচক্র, এ এক কঠিন লিখিত দলিল।নীরবে পথ হাঁটি একা, স্মৃতিরা দেয় হানা,জীবনের খাতায় আজ তাই লেখা-"আর কথা হবে না।"
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।