প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

আনোয়ারুল ইসলাম জুয়েল
নব যোগদানকৃত কুড়িগ্রান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সাথে স্থানীয় বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিগনের গতকাল বৃহ:স্পতিবার চিলমারী উপজেলা পরষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। সকাল ১০.০৯টায় তিনি চিলমারী উপজেলা পরিষদ চত্বরে পৌছলে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশিল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসকের উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মতামত বিনিময় করেন। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার বক্তব্যে বলেন,আপনাদের কাছে চিলমারীর বিভিন্ন বিষয় নিয়ে কথা শুনে জানলাম এখানে শিক্ষা, স্বাস্থ্য ও নদী ভাঙ্গন বড় সমস্যা। এব্যাপারে তিনি এসব সমস্যা সমাধানের পাশাপাশি বাকি সমস্যা সমাধানকল্পে সর্ব্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি আরো আশ্বাস দেন যে, চিলমারী হচ্ছে "এ" ক্যাটাগরির উপজেলা তাই উন্নয়নের জন্য আমাদের চিন্তা করতে হবেনা। মত বিনিময় সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলার এক নজরে তথ্য উপস্থাপন করেন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্ততি সমূহ তুলে ধরে বিভন্ন সমস্যা নিয়ে তথ্য উপস্থাপন করেন উপজেলা নির্বাচন অফিসার। সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক,সাবেক সাংসদ আব্দুল বারী সরকার,
জুলাই যোদ্ধা পারভেজ, জামায়াতে ইসলামীর চিলমারী উপজেলা আমির সাবেক অধ্যাপক নুরে আলম মুকুল, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আবু ওবায়দুল হক খাজা, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাংবাদিক সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক।লাব সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক বদরুল ইসলাম বুলু ও প্রেসক্লাব একাংশের সভাপতি মনিরুল ইসলাম লিটু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।