
এই মানববন্ধনে উপস্তিত ছিলেন - রুমন, শাহিন, মামুন, শুকুর আলী, সাইফুল, মানিক, সুমন, পারভেজ, আশিক, সাকিল, সাগর, ইব্রাহিম, নাসির, সেলিম, সোহাগ, জাহিদ, সিফাত, জাহেরা, সাহেরা, এজু, বিউটি, সালেহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য সাধারণ মানুষ।
এসভায় বক্তারা বলেন, বহিষ্কৃত নেতা ফেরদৌস কোবির সনি দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্ম, ভয়-ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে বেজোড়া দক্ষিণপাড়া এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং রাস্তাঘাটে চলাচলসহ স্বাভাবিক জীবনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
মানববন্ধনে গ্রামবাসী প্রশাসনের কাছে তাৎক্ষণিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদারের দাবি জানান।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান তার নামে একটি মামলা রয়েছে। তিনি আরো বলেন তার বিষয়ে আমরা নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে , ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।