প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

মো কামাল হোসেন
মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি, চাঁদপুর মহোদয়ের নির্দেশনায় বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরিচালনাগত লাইসেন্স না থাকা ও ল্যাবরেটরির রুম অপরিষ্কার থাকার প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি, চাঁদপুর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ১টি মামলায় মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. মুহাম্মদ সরোয়ার, স্যানিটারি ইন্সপেক্টর এবং শাহরাস্তি থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।