
মো.ইমরান হোসেন
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনে উদ্যোগে ৮৪ জন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে গ্রাম পুলিশের কর্ম দক্ষতা বৃদ্ধি ও মানুষের দ্রুত সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৮৪ জন গ্রাম পুলিশকে সাইকেল হস্তান্তর করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ,এম ফখরুল হুসাইন।