
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত ১১.৩০ টার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন বারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ রফিকুল ইসলাম পমা (৫৮), পিতা— মোঃ ওসমান প্রাং, সাং— বারপুর মধ্যপাড়া, থানা ও জেলা— বগুড়া কে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১ (এক)
কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও ৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ঘটনার পর তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছেন।