প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
গাইবান্ধায় বিজয়ের মাস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র উদ্যোগে আনন্দ মিছিল

তরু খান
গাইবান্ধায় বিজয়ের মাস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে গাইবান্ধা পৌরপার্কের ৩৬ জুলাই বিজয়স্তম্ভে এনসিপি‘র নবগঠিত জেলা কমিটির আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপি‘র কেন্দ্র্রীয় কমিটি‘র সদস্য ও গাইবান্ধা-২ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী ফিহাদুর রহমান দিবস, জেলা আহবায়ক খাদেমুল ইসলাম খুদি, রংপুরের পীরগঞ্জ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহিদ হাসান নিউ ও আহত জুলাই যোদ্ধা আশানুর রহমানসহ অন্যরা।
এর আগে জুলাই বিজয়স্তম্ভ,মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পষÍবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন সুচিত হয়েছে তার রূপকার জুলাই যোদ্ধা তথা নাগরিক কমিটি। আগামী নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন নিয়ে বিজয় অর্জন করে এনসিপি মানুষের কল্যাণে কাজ করতে চায়।
সমাবেশ শেষে আনন্দ মিছিলটি গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।