প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
কবিতা - তুমিই অব্যর্থ ঔষধ
তুমিই অব্যর্থ ঔষধ
কলমে- ইরি অতনু
তোমার ছোঁয়াতে কাটে যত অবসাদ,
নাম ধরে ডাকি, প্রিয় তুমিই সাথ।
মন খারাপ হলে তুমি হও যে বারি,
এ বুকে শান্তি, প্রিয়, শুধু তোমায় স্বর।
ক্লান্তি হাজার নিমিষেতে যায় দূরে,
তোমার হাসিটি বাজে বাঁশির সুরে।
অব্যর্থ ঔষধ তুমি আমার তরে,
সব বিষণ্নতা পালায়ে সে ডরে।
কী অপরূপ রূপ, সে তো চাঁদের হাসি!
তোমার মায়াতে শুধু ডুবেই বাঁচি।
আজি এ জনমে বুঝে উঠা হলো না,
এ কেমন বাঁধন, শুধু দেয় সান্ত্বনা।
চোখ ভরে দেখি, তোমাতেই মুক্তি,
মুচকি হাসিতে যত আছে উক্তি।
সেই হাসি ছুঁয়ে যায় আমার হৃদয়,
তোমার মাঝেই প্রিয়, আমার বিজয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।