প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

আবু সায়েম
রাজধানী ঢাকা সহ -
সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হলো বেগম রোকেয়া দিবস-২০২৫.
সেই সুফল কি আজও পেয়েছে নারী সমাজ।নাকি শুধু এভাবে দিনের পর দিন, বছরের পর বছর পালিতই হবে। প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস পালিত — নারী ক্ষমতায়ন ও ডিজিটাল নিরাপত্তা জোরদারের আহ্বান ।
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ হোক, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত হোক”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শিদা খাতুন। হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আল মামুন হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদেকুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু নারী জাগরণের পথিকৃৎই নন, নারী অধিকার, শিক্ষা, স্বাধীনতা ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি এক অনন্য আলোকবর্তিকা। তাঁর আদর্শ ধারণ করে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা।
সভায় আরও উল্লেখ করা হয়, সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রযুক্তি, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করা বেগম রোকেয়ার স্বপ্ন পূরণের পথ সৃষ্টি করবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নিয়ামতপুরের আদর্শ নারীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। সারা দেশের মতো নিয়ামতপুরেও যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।