
মোঃ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় পলাশবাড়ী ইউনিয়নের বিদ্যালয় কক্ষে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মিরাজ-ই মোস্তফা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টের চেয়ারম্যান রয়েল ভেন নেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক: রঞ্জন কুমার মিত্র
কৃষি প্রশিক্ষক: মইনুল হক
সমাজসেবক: রাধিকা ও আকলিমা বেগম
বিদ্যালয়ের ফাউন্ডার মেম্বার উম্মল হাসিন
শিক্ষক ও অভিভাবকবৃন্দ
অতিথিরা বক্তব্যে বলেন, অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তারা সবাইকে আহ্বান জানান, সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে এসে এই শিশুদের ভবিষ্যতকে আলোকিত করতে সহায়তা করতে।