
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকার রাখার আহব্বান জানান গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আলম হোসেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে কাপাসিয়ারর নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আউলিয়া খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা ফকির,উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম,কাপাসিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী বেলাল আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, কাপাসিয়া থানার অফিসার
ইনসার্চ শাহীন, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফএম কামাল হোসেন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। কাপাসিয়ার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ধারা গুলো যথারীতি চলমান রাখার নিমিত্তে সকল কর্মকর্তাদের প্রতি আহব্বান জানান।
এর আগে সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর তহসিল অফিস পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক।