
অতনু বিশ্বাস
রক্তে রাঙানো নিশান,উড়ছে আকাশ ছেয়ে।
শহীদদেরই দান,মুক্তি পেলাম পেয়ে।
দীর্ঘ রাতের শেষে,ঊষা এলো কাছে।
বুকের পাঁজর ঘেঁষে,আলো ঝিকমিক নাচে।
কষ্টের কালো দিন,অশ্রু নদীর জল।
স্বপ্ন ছিল অমলিন,পেতে নতুন ফল।
পুড়েছে শত ঘর,জননী কাঁদে নীরবে।
তবুও দৃঢ় স্বর,সাহস ছিল সবে।
'জয় বাংলা' ধ্বনি,ভাঙ্গলো যত বাঁধন।
বীরাঙ্গনার মণি,সহ্য করলো কাঁদন।
এলো শুভক্ষণ,শোষক হলো পরাজিত।
স্বাধীন হলো ভুবন,মানচিত্র হলো বিজিত।
অমূল্য স্বাধীনতা,ত্যাগের প্রতিদান।
দেশ গড়বো মোরা,শান্তি হবে গান।
এই যে শ্যামল ভূমি,বিজয় স্বাদের শেষ।
গৌরব তুমি,আমার বাংলাদেশ।