
নরসিংদীর মনোহরদীতে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (বেলাব–মনোহরদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত
হোসেন বকুল।এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।