প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
নবাবগঞ্জে ফল বাগানে স্প্রিংকলার সেচ প্রযুক্তিবিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে উচ্চমূল্যের ফল–ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় স্প্রিংকলার সেচ ব্যবস্থার ফলাফল নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পিকেএসএফ ও গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আধুনিক সেচ প্রযুক্তির সুবিধা, পানি ও শ্রম সাশ্রয়, ফলন বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা মুকুল বাবু, জিবিকের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার ও কৃষক মাহফুজ বক্তব্য দেন। জিবিকের প্রকল্প ব্যবস্থাপক বলেন স্প্রিংকলার সেচ ব্যবহার করলে বাগানে সমানভাবে পানি পৌঁছাবে , উৎপাদন ব্যয় কমবে এবং ফলনও বাড়ে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।