প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
দীর্ঘ ৩ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আজ রবিবার (৭ ডিসেম্বর) পেঁয়াজ আমদানি শুরু

জয়নাল আবেদিন লিটন
হাকিমপুর উপজেলা প্রতিনিধি
গতকাল সরকারের তরফ থেকে আমদানি নিয়ন্ত্রণ সংস্থা একটি বিজ্ঞপ্তি জারি করেন।
আজ সকালে ১০ টি আইপির অনুমোদনের সার্ভার খুলে দিলে আজকে হিলি স্থলবন্দরের ৩ জন ব্যবসায়ী ৩ টি আইপি পার্মিট পেয়েছেন।
যার মধ্যে একটি পেঁয়াজ বোঝায় ট্রাক হিলি স্থল বন্দর দিয়ে আজ প্রবেশ করেছে।
মেসার্স রকি ট্রেডার্স নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠানের আজ রবিবার ৭ ডিসেম্বর বিকেল ৪ টায় একটি পেঁয়াজ বোঝায় ট্রাক বাংলাদেশ প্রবেশ করে। এই গাড়িতে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আছে বলে জানায় আমদানিকরাক প্রতিষ্ঠানটি।
পেঁয়াজ আমদানির খবর বলা যায় যে অনেকটা ম্যাজিকের মতো কাজ করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজারেরাতারাতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে এসেছে পেঁয়াজের দাম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।