প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

এমরুল
নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা, পর্যায়ক্রমে পদোন্নতি প্রদান সহ,ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী প্রদান ফটকে নবম দিনের মতো কর্মবিরোতি ও অবস্থান কর্মসূচি পালন করে, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। এই অবস্থার কর্মসূচিকে সফল করতে বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা হাজার হাজার স্বাস্থ্য সহকারীরা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকরা ।বাংলাদেশের হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মুখ্য সংগঠক ও সমন্বয়ক জনাব মোঃ জিয়াউল হাসান কাবুল এ সময়ে উপস্থিত থেকে গণমাধ্যমকে জানান অনতিবিলম্বে আমাদের ছয় দফা দাবি মেনে নেওয়া না হল স্বার্থ সহকারীরা আরো কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করবে। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য সহকারীদের যৌক্তিক ৬ দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য অধিদপ্তরে এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এ সময় উপস্থিত হাজার হাজার স্বাস্থ্য সহকারীরা দাবিয়ে আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিয়ে স্বাস্থ্য সহকারীদের দাবি জানান দেয়। তিনি আরো বলেন বিভিন্ন সময় স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার বিভিন্ন প্রতিশ্রুতি ঊর্ধ্বতন কর্মকর্তা দিলেও তা আজ ২৭ বছরেও পূরণ হয়নি,যে কারণেই স্বাস্থ্য সহকারীরা এক লাখ 20 হাজার টিকা কেন্দ্র বন্ধ রেখে স্বাস্থ্য সহকারীদের কে স্বাস্থ্য অধিদপ্তরে এসে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য করা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে কর্মকর্তারা দাবি বাস্তবায়নের এক মাস সময় নিলে ৩ মাসে ও বাস্তবে সেই দাবি আলোর মুখ দেখেনি।তাই আমরা আশ্বাস নয় এবারে ৬ দফার বাস্তবায়ন চাই। দাবি বাস্তবায়ন হলেই আমরা পুনরায় কাজে ফিরে গিয়ে আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করব।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।