প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 8, 2025 ইং
গাজীপুরের হতদরিদ্রদের পাশে দাঁড়ালেন পাকিস্তানের ইমরান মালিক

হুসাইন আল পিয়েল
গাজীপুরের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পাকিস্তানের বংশোদ্ভূত ইমরান মালিক। ব্যক্তিগত উদ্যোগে তিনি জেলার বিভিন্ন এলাকার শতাধিক অভাবী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
স্থানীয় সূত্র জানায়, শীতের শুরুতে অনেক পরিবার যখন দৈনন্দিন সংকটে ভুগছে, ঠিক তখনই ইমরান মালিকের এই সহায়তা তাদের মুখে স্বস্তির হাসি এনে দিয়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সহায়তা কার্যক্রম চলাকালে ইমরান মালিক বলেন,
“মানবতার কোনো সীমান্ত নেই। মানুষ মানুষের জন্য— এই বিশ্বাস থেকেই আমি বাংলাদেশে থাকা অসহায় মানুষদের সহযোগিতা করেছি।”
তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ের একজন ব্যক্তির মানবিক সহায়তা গাজীপুরের মানুষের প্রতি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
গাজীপুরে শীতপ্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেক পরিবার সহায়তার অপেক্ষায় আছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের মতে, ইমরান মালিকের মতো আরও উদ্যোগী মানুষ সামনে এলে অনেক অসহায় পরিবার উপকৃত হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।