সঞ্জয় বাড়ৈ
আজ মাদারীপুর ০৩ আসনের,(সংসদীয় আসন ২২০) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী -মাওলানা এসএম আজিজুল হকের সমর্থনে বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জনাব মাওলানা এস এম আজিজুল হক বলেন,পীর সাহেবের আদর্শিক বানী ও হাত পাখা প্রতিকের শুভেচ্ছা বিনিময় করার জন্য, আমরা এই রেলি ও পথসভা করছি।তিনি বলেন তাঁর দল নির্বাচীত হলে,সংসদীয় এলাকাটিকে, মাদক,সন্ত্রাস ও বেকার মুক্ত আদর্শ সমাজ হিসেবে
গড়ে তুলবেন। তিনি আরো বলেন, পীর সাহেব আমার উপর যে আস্থা রেখেছেন, আমি তাঁর মর্যাদা দিতে বদ্ধপরিকর।তাঁর লক্ষ্য পূরনের জন্য তিনি, কালকিনি, ডাসার ও মাদারীপুর সদরের কিছু অংশের গ্রাম,পাড়া,মহল্লা, হাট বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং হাতপাখার সমর্থনে ভোট ও দোয়া কামনা করছেন।