প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
সিরাজগঞ্জ জেলার সকল থানার ওসিগণের বিদায় সংবর্ধনা

মোঃ মাফিরুল ইসলাম
০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিরাজগঞ্জ জেলার সকল থানার ওসিকে বিদায়জনিত সংবর্ধনা দেয়া হয়েছে। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু মহোদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, এছাড়াও বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসিদের জেলার বিভিন্ন থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা তুলে ধরেন। আরো বলেন দায়িত্ব পালনকালে ওসিরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। নতুন কর্মস্থলে তারা আরও সফলভাবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি)গণকে সংবর্ধনা স্মারক তুলে দেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।