
মোঃ মাফিরুল ইসলাম
সিরাজগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শহীদ এম. মনসুর আলী স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, পুলিশ সুপার সিরাজগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাএপ্রতিনিধি, ক্রিড়া সংস্থার সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ। চূড়ান্ত খেলায় উল্লাপাড়া গজাইল অনার্স কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলকুচি সরকারি কলেজ। প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ট্রফি, ক্রেস ও সন্মানী পুরস্কার তুলে দেন। মাঠজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে এবং শারীরিক -মানসিক উন্নয়নে সহায়তা করে।